গুলশা মাছ চাষে নতুন দিগন্তের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০২৬:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কাশীপুরে আজ দুপুর ১২টায় দেশীয় গুলশা মাছের আধুনিক চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব দেলোয়ার হোসেনের কাছে “গুলশা মাছের চাষ ফলাফল প্রদর্শনী খামার প্রদর্শনী–২০২৬” প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের সভাপতি কাজী সোহাগ।
প্রকল্পের আওতায় চাষি আব্দুল্লাহ আল সিফাতের প্রদর্শনী খামারে গুলশা মাছ চাষের ফলাফল, উৎপাদন পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।
আলোচনায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গুলশা মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, চাষিদের আয় বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কাজী সোহাগ বলেন, মাঠপর্যায়ের সফল চাষিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব। প্রদর্শনী খামারের সফলতা অন্য চাষিদেরও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে।
তিনি এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ
“জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব।”