চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর

23 September 2026 কাজী সোহাগ 193 বার দেখা
চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর

নিজ্বস প্রতিবেদক:

সাধারণ মানুষের মধ্যে চক্ষুস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এবং গ্রিন আই হাসপাতালের সহযোগিতায় আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিতে সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণ করা হবে।
শনাক্ত হওয়া ছানি রোগীদের জন্য বিদেশি লেন্সসহ ছানি অপারেশনের সুযোগ থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচির সময় ও স্থান
???? তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
???? সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
???? স্থান: চর কাশীপুর, আলমগীর ভাইয়ের অফিস
আয়োজকরা জানিয়েছেন, কর্মসূচিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। চোখের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিতদেরও নিয়ে এসে চক্ষু পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “আপনার চোখ, আপনার যত্ন—চোখের সুস্থতায় সচেতন হোন।” সমাজের মানুষের মাঝে চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার সঙ্গে তাদের সংযুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সম্পর্কিত সংবাদ

কাশীপুর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে ‘যুগ্ম আহ্বায়ক’ পদে নাম, জানেন না কাজী সোহাগ
কাশীপুর ওলামা দলের
বিস্তারিত
কাশীপুর কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী আলমগীর চিশতী
কাশীপুর কেন্দ্রীয়
বিস্তারিত
চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত