জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মী

01 October 2026 কাজী সোহাগ 115 বার দেখা
জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মী


 সম্মেলনে বক্তব্য রাখলেন ফতুল্লা থানা জিসাসের সভাপতি কাজী সোহাগ

 

নিজস্ব প্রতিবেদক, 

 

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা জিসাসের দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

 ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি মীম আলম দিগন্ত, সাধারণ সম্পাদক এস. এম. আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. আব্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় ফতুল্লা থানা জিসাসের সাধারণ সম্পাদক মো. সজিব, সিনিয়র সহসভাপতি আনিস শেখ, সহসভাপতি ডি. এস. বোরহান, ইমরান সরদার ও সম্রাট চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মিমি, সহসাধারণ সম্পাদক নয়ন, সাগর ও মাছুম, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ, সহপ্রচার সম্পাদক রাসেল চৌধুরী এবং সদস্য শেফালী বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা জিসাসের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা জিসাসের সভাপতি কাজী সোহাগ।

বক্তব্যে কাজী সোহাগ জিসাসের প্রতিষ্ঠার লক্ষ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত সংবাদ

কাশীপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাভলুর মৃত্যুতে কাজী সোহাগ এর গভীর শোক
কাশীপুর বিএনপির ভা
বিস্তারিত
চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত
চর কাশীপুরে কাশীপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীরের কার্যালয়ের উদ্বোধন
চর কাশীপুরে কাশীপু
বিস্তারিত