চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

07 November 2026 কাজী সোহাগ 148 বার দেখা
চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

মানবতার সেবায় ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। এ ক্যাম্পে দুই শতাধিক মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে জুমার আগ পর্যন্ত চর কাশীপুরে হযরত এর অফিসে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগত রোগীদের ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শরীরের তাপমাত্রা পরিমাপ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য এ আয়োজন স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, মানুষের মুখে হাসি ফোটানো, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের কল্যাণে কাজ করাই রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মূল অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ আয়োজন সফল করতে সময়, শ্রম ও সহযোগিতা প্রদানকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাস্থ্যসেবা ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কাশীপুর ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর চিশতী।

সংগঠনটির স্লোগান— “জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব।”

সম্পর্কিত সংবাদ

চর কাশীপুরে কাশীপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীরের কার্যালয়ের উদ্বোধন
চর কাশীপুরে কাশীপু
বিস্তারিত