রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

19 July 2026 কাজী সোহাগ 370 বার দেখা
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:


পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ-এর উদ্যোগে চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ কর্মসূচির আরেকটি পর্যায়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু একটি দিন নয়, বরং সারা বছরই বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে।


সংগঠনের সভাপতি কাজী সোহাগ বলেন, "জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব"—এই স্লোগানকে ধারণ করে মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও জনবহুল এলাকায় হাজারো চারা রোপণ ও বিতরণের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।


ইভেন্ট ম্যানেজার মো. ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, "মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। প্রতিটি গাছ শুধু রোপণ করাই নয়, তার যথাযথ পরিচর্যাও নিশ্চিত করা হবে। সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি গাছ রোপণ এবং পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।"


সংগঠনের সভাপতি জনাব কাজী সোহাগ,  সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষার এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত
বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ
বৃক্ষরোপণ সচেতনতা
বিস্তারিত
কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি
কাশিপুরে বেহাল সড়ক
বিস্তারিত
কাশীপুর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে ‘যুগ্ম আহ্বায়ক’ পদে নাম, জানেন না কাজী সোহাগ
কাশীপুর ওলামা দলের
বিস্তারিত