কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

13 August 2026 কাজী সোহাগ 342 বার দেখা
কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের কাশিপুর টেক্সটাইল মিলের বিপরীতে খিলমার্কেট যাওয়ার সংযোগ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। কাদা-পানি ও খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিদিন চলাচলকারী মানুষ ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির এই অংশে পর্যাপ্ত সংস্কার না থাকায় বৃষ্টির সময় পানি জমে কাদায় পরিণত হয়। ফলে পথচারীদের পাশাপাশি অটোরিকশা, মিশুকসহ বিভিন্ন যানবাহন চলাচলেও ভোগান্তি দেখা দেয়।

প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সংযোগ সড়ক ব্যবহার করে। গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল দশায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত
কাশীপুরে পদ্ম গোখরার উপস্থিতি, আতঙ্কে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী
কাশীপুরে পদ্ম গোখর
বিস্তারিত
জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মী
জিসাসের ৩৪তম প্রতি
বিস্তারিত