বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ

03 May 2026 কাজী সোহাগ 182 বার দেখা
বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ


নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের কাশীপুরে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অনলাইন সেমিনার আয়োজন করেছে সেচ্ছাসেবী  সংগঠন রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।

সম্প্রতি আয়োজিত এ অনলাইন সেমিনারে সংগঠনের সদস্যরা বিভিন্ন সড়কের পাশ, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও খোলা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

 উপস্থিত অনলাইন সেমিনারে স্বেচ্ছাসেবকরা বলেন, “গাছ লাগানো শুধু একটি ভালো কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের স্লোগান—

"জীবনের জন্য রক্ত_ সমাজের জন্য দায়িত্ব। "

এই আদর্শকে সামনে রেখে তারা সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

ফতুল্লায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
ফতুল্লায় খালেদা জি
বিস্তারিত
কাশীপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাভলুর মৃত্যুতে কাজী সোহাগ এর গভীর শোক
কাশীপুর বিএনপির ভা
বিস্তারিত
জিসাস ফতুল্লা থানার উদ্যোগে আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন
জিসাস ফতুল্লা থানা
বিস্তারিত
কাশীপুর কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী আলমগীর চিশতী
কাশীপুর কেন্দ্রীয়
বিস্তারিত