জিসাস ফতুল্লা থানার উদ্যোগে আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন

07 August 2026 কাজী সোহাগ 384 বার দেখা
জিসাস ফতুল্লা থানার উদ্যোগে আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের জন্মদিন উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ফতুল্লা থানার উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে জিসাস ফতুল্লা থানার সভাপতি কাজী সোহাগ আরিফ মন্ডলকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং শুভেচ্ছা জানান।

এ সময় কাজী সোহাগ বলেন, আরিফ মন্ডল দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আরিফ মন্ডলের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তাঁরা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিএনপি, জিসাস এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কেক কাটা, দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত সংবাদ

কাশীপুর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে ‘যুগ্ম আহ্বায়ক’ পদে নাম, জানেন না কাজী সোহাগ
কাশীপুর ওলামা দলের
বিস্তারিত
জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মী
জিসাসের ৩৪তম প্রতি
বিস্তারিত
ফতুল্লায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
ফতুল্লায় খালেদা জি
বিস্তারিত
চর কাশীপুরে কাশীপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীরের কার্যালয়ের উদ্বোধন
চর কাশীপুরে কাশীপু
বিস্তারিত