ফতুল্লায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

16 August 2026 কাজী সোহাগ 360 বার দেখা
ফতুল্লায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা জিসাসের নির্দেশে ফতুল্লা থানা জিসাসের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ফতুল্লা থানা জিসাসের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং ভবিষ্যতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয় এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়।

সম্পর্কিত সংবাদ

কাশীপুর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে ‘যুগ্ম আহ্বায়ক’ পদে নাম, জানেন না কাজী সোহাগ
কাশীপুর ওলামা দলের
বিস্তারিত
চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত
বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ
বৃক্ষরোপণ সচেতনতা
বিস্তারিত