কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন

07 August 2026 কাজী সোহাগ 377 বার দেখা
কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন

 প্রতিবেদক | নারায়ণগঞ্জ


নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফ মন্ডলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।


শুক্রবার কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো. আলমগীরের নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফ মন্ডল। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আরিফ মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে কাশীপুর ইউনিয়নে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের অংশগ্রহণে জন্মদিনের কেক কাটা হয় এবং আরিফ মন্ডলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

কায়েমপুরে ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
কায়েমপুরে ফুটবল না
বিস্তারিত
মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান
মানবতার সেবায় ফারদ
বিস্তারিত
কাশীপুর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে ‘যুগ্ম আহ্বায়ক’ পদে নাম, জানেন না কাজী সোহাগ
কাশীপুর ওলামা দলের
বিস্তারিত