মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান

18 May 2026 কাজী সোহাগ 201 বার দেখা
মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান

মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান

নিজস্ব প্রতিবেদকঃ
“জীবনের রক্ত, সমাজের জন্য দায়িত্ব” এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সম্মানিত সদস্য ফারদিন ভাই আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, তিনি সম্প্রতি নিজের মূল্যবান O+ (ও পজেটিভ) রক্ত স্বেচ্ছায় দান করে এক অসহায় রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই মহৎ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন সচেতন মানুষ হিসেবে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানো সম্ভব। রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগী কষ্ট না পায়, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।

ফারদিন ভাইয়ের এই মানবিক উদ্যোগ সমাজের তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সচেতন মহল।

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ সকলের প্রতি আহ্বান জানিয়েছে—আসুন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করি এবং মানবতার সেবায় এগিয়ে আসি।

সম্পর্কিত সংবাদ

মানবতার সেবায় এগিয়ে এলেন মোঃ মাহাবুব রহমান মুকুল
মানবতার সেবায় এগিয়
বিস্তারিত
কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি
কাশিপুরে বেহাল সড়ক
বিস্তারিত
বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ
বৃক্ষরোপণ সচেতনতা
বিস্তারিত
চর কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত