কায়েমপুরে ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

02 October 2026 কাজী সোহাগ 249 বার দেখা
কায়েমপুরে ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

 প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কায়েমপুর জুনিয়র স্পোর্টসের উদ্যোগে আয়োজিত ফুটবল নাইট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় কায়েমপুর খেলাঘর সংঘ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। জমজমাট ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি মীম আলম দিগন্ত, ফতুল্লা থানা জিসাসের সভাপতি কাজী সোহাগ, সাধারণ সম্পাদক মো. সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় তরুণদের সঙ্গে অতিথিদের আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হলে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতেও কায়েমপুর জুনিয়র স্পোর্টসের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে স্থানীয় তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।

সম্পর্কিত সংবাদ

চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত
কাশীপুরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাবুদ্দিনের ইন্তেকাল
কাশীপুরের সাবেক চে
বিস্তারিত
কাশিপুরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি
কাশিপুরে বেহাল সড়ক
বিস্তারিত