কাশীপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাভলুর মৃত্যুতে কাজী সোহাগ এর গভীর শোক

05 October 2026 কাজী সোহাগ 142 বার দেখা
কাশীপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাভলুর মৃত্যুতে কাজী সোহাগ এর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফতুল্লা থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সভাপতি কাজী সোহাগ।

এক শোকবার্তায় কাজী সোহাগ বলেন, নুরুল ইসলাম লাভলু বিএনপির দুঃসময়ের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি দলকে সুসংগঠিত রাখা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, “লাভলু ভাই ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির একজন সৎ, দায়িত্বশীল ও অভিভাবকসুলভ নেতা। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। তাঁর এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

কাজী সোহাগ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহর কাছে মরহুম নুরুল ইসলাম লাভলুর আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন। আমিন।

সম্পর্কিত সংবাদ

জিসাস ফতুল্লা থানার উদ্যোগে আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন
জিসাস ফতুল্লা থানা
বিস্তারিত
কায়েমপুরে ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
কায়েমপুরে ফুটবল না
বিস্তারিত
মধ্য নরসিংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন তিন শতাধিক মানুষ
মধ্য নরসিংপুরে বিন
বিস্তারিত