নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আইসিইউতে ৪ শিক্ষার্থী

10 November 2026 কাজী সোহাগ 82 বার দেখা
নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আইসিইউতে ৪ শিক্ষার্থী


নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তাঁদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার পাঁচতলা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন অনেক শিক্ষার্থী। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

এদিকে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের বিভিন্ন বই, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সামগ্রী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আহত সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

মানবতার সেবায় এগিয়ে এলেন মোঃ মাহাবুব রহমান মুকুল
মানবতার সেবায় এগিয়
বিস্তারিত
মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান
মানবতার সেবায় ফারদ
বিস্তারিত
News
মানবতার দৃষ্টান্ত:
বিস্তারিত
জিসাস ফতুল্লা থানার উদ্যোগে আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন
জিসাস ফতুল্লা থানা
বিস্তারিত