মানবতার সেবায় এগিয়ে এলেন মোঃ মাহাবুব রহমান মুকুল

25 August 2026 কাজী সোহাগ 170 বার দেখা
মানবতার সেবায় এগিয়ে এলেন মোঃ মাহাবুব রহমান মুকুল

নিজস্ব প্রতিবেদক:

“জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব”—এই মহান স্লোগানকে ধারণ করে মানবতার সেবায় এগিয়ে এসেছেন রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের সদস্য মোঃ মাহাবুব রহমান মুকুল। তিনি স্বেচ্ছায় তাঁর মূল্যবান রক্তদান করে একজন মানুষের জীবন রক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের সভাপতি কাজী সোহাগ। তিনি মোঃ মাহাবুব রহমান মুকুলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক দায়িত্ব এবং সমাজের প্রতিটি সুস্থ-সক্ষম মানুষের উচিত প্রয়োজনের সময়ে রক্তদানে এগিয়ে আসা।

তিনি আরও বলেন, এক ব্যাগ রক্ত শুধু রক্ত নয়—এটি একজন মানুষের জীবনে নতুন আশা ও নতুন আলোর সম্ভাবনা। মুকুলের মতো স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষের উদ্যোগ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করে।

মোঃ মাহাবুব রহমান মুকুলের এই মহৎ উদ্যোগের জন্য রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানানো হয়। একই সঙ্গে সুস্থ ও সক্ষম মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

মানবতার সেবায় ফারদিন ভাইয়ের O+ রক্তদান
মানবতার সেবায় ফারদ
বিস্তারিত
জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মী
জিসাসের ৩৪তম প্রতি
বিস্তারিত
কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের জন্মদিন উদযাপন
কাশীপুর ইউনিয়ন বিএ
বিস্তারিত