কাশীপুর কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী আলমগীর চিশতী

12 October 2026 কাজী সোহাগ 324 বার দেখা
কাশীপুর কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী আলমগীর চিশতী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের চর কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানের সীমানা নির্ধারণ, সংরক্ষণ ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর চিশতী।

পরিদর্শনকালে ফিতা হাতে কবরস্থানের সীমানা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় কবরস্থানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। কবরস্থানের সীমানা সঠিকভাবে নির্ধারণ, জায়গা সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কবরস্থান আমাদের ধর্মীয় অনুভূতি, সামাজিক ঐতিহ্য ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। এর পবিত্রতা রক্ষা, সীমানা সংরক্ষণ এবং ভবিষ্যতে সম্ভাব্য জটিলতা এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সবার দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর চিশতী বলেন, কবরস্থানের সীমানা সঠিকভাবে নির্ধারণ, পবিত্রতা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সম্পদ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দলমত-নির্বিশেষে সবার সহযোগিতায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত চর কাশীপুর গড়ে তোলা সম্ভব। এলাকার গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ
বৃক্ষরোপণ সচেতনতা
বিস্তারিত
News
মানবতার দৃষ্টান্ত:
বিস্তারিত
চর কাশীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২৮ সেপ্টেম্বর
চর কাশীপুরে বিনামূ
বিস্তারিত